পাইলস বা হেমোরয়েড হলো মলদ্বারের শিরা ফুলে রক্ত জমে তৈরি হওয়া মাংসপিণ্ড। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, ভারী ওজন তোলা বা অনিয়মিত খাদ্যাভ্যাস এর মূল কারণ।
প্রাথমিক পর্যায়ের পাইলসে মলত্যাগের সময় ব্যথাহীন তাজা রক্ত পড়তে পারে। রোগ বাড়লে মাংসপিণ্ড বাইরে বের হয়ে আসে এবং হাত দিয়ে ঠেলে ভেতরে ঢোকাতে হয়।
প্রথম ও দ্বিতীয় ধাপের পাইলস পর্যাপ্ত পানি পান, আঁশযুক্ত খাবার গ্রহণ ও ওষুধের মাধ্যমে নিরাময় সম্ভব। তবে জটিল পর্যায়ে আধুনিক লেজার বা স্ট্যাপলার সার্জারির মাধ্যমে ব্যথাহীনভাবে চিকিৎসা করা যায়।



