পায়ুপথের তিনটি সাধারণ ও কষ্টদায়ক রোগ: এনাল ফিস্টুলা (ভগন্দর), এনাল অ্যাবসেস বা গেজ এবং এনাল ফিশার। অনেকেই এদের পার্থক্য বুঝতে না পেরে ভুল চিকিৎসা বা অপচিকিৎসার শিকার হন।
এনাল ফিশার হলো মলদ্বারের চামড়ায় ফেটে যাওয়া বা ক্ষত হওয়া, যার প্রধান লক্ষণ পায়খানার সময় তীব্র কাটার মতো ব্যথা ও তাজা রক্ত যাওয়া। অন্যদিকে ফিস্টুলা হলো মলদ্বারের ভেতরে এবং বাইরের ত্বকের মধ্যে তৈরি হওয়া একটি অস্বাভাবিক নালী, যার মাধ্যমে পুঁজ ও পানি নির্গত হয়।
এনাল অ্যাবসেস হলো মলদ্বারের পাশে তীব্র ব্যথাময় পুঁজভর্তি ফোড়া। প্রাথমিক পর্যায়ে সঠিক রোগ নির্ণয় হলে অপারেশনের জটিলতা এড়িয়ে আধুনিক ল্যাপারোস্কোপিক ও কলোরেক্টাল সার্জারির মাধ্যমে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব।



