গ্যাংলিয়ন সিস্ট হলো হাত বা কব্জির জয়েন্ট ও টেন্ডনের চারপাশে তৈরি হওয়া তরলপূর্ণ নিরীহ সিস্ট। এটি দেখতে ছোট ফুসকুড়ি বা শক্ত মার্বেলের মতো মনে হতে পারে।
অনেকের ক্ষেত্রে এই সিস্ট ব্যথা সৃষ্টি করে না, আবার অনেকের স্নায়ুর ওপর চাপের ফলে হাতের আঙুলে অবশ ভাব, ঝিনঝিন অনুভূতি বা কব্জি নাড়াতে কষ্ট হয়।
চিকিৎসার ক্ষেত্রে বিশ্রাম, অ্যাসপিরেশনের মাধ্যমে তরল বের করা অথবা ছোট একটি ডে-কেয়ার সার্জারির মাধ্যমে সিস্টের গোড়াসহ অপসারণ করা হয়, যা পরবর্তীতে সিস্ট পুনরায় ফিরে আসার ঝুঁকি বহুলাংশে কমায়।



