পায়খানার রঙ পরিপাকতন্ত্র এবং সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক। স্বাভাবিক পায়খানার রঙ সাধারণত বাদামি বা হালকা বাদামি হয়ে থাকে, যা পিত্তরসের উপস্থিতির কারণে হয়।
কালো রঙের পায়খানা (Melena) ওপরের পরিপাকতন্ত্র যেমন পাকস্থলী বা ডিওডেনাম থেকে রক্তপাতের ইঙ্গিত হতে পারে। অন্যদিকে লাল বা রক্তমিশ্রিত পায়খানা পাইলস, এনাল ফিশার বা কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে।
সাদাটে বা মাটি রঙের পায়খানা পিত্তনালীর বাধার কারণে হতে পারে। কোনো কারণ ছাড়া পায়খানার রঙে দীর্ঘমেয়াদী পরিবর্তন লক্ষ্য করলে দেরি না করে বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেওয়া জরুরি।



